বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

নির্বাচিত হয়ে গোপালগঞ্জ মেডিকেলে রোগীদের খোঁজ নিলেন ডা. কে এম বাবর 

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.২৮ এএম
  • ৪৪০ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–২ আসন থেকে নির্বাচিত হয়েই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সুবিধা–অসুবিধা সম্পর্কে অবগত হন।হাসপাতাল পরিদর্শনকালে ডা. বাবর রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।তিনি বলেন, গোপালগঞ্জের চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এগোবেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করলে ডা. কে এম বাবরকে গোপালগঞ্জ–২ আসনের বিজয়ী ঘোষণা করা হয়।নবনির্বাচিত সংসদ সদস্যের এই সফরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।স্থাÐনীয়রা আশা করছেন, তাঁর উদ্যোগে জেলার স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA