বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.২৩ পিএম
  • ৩৬০ জন সংবাদটি পড়েছেন

গোবিপ্রবি, ০৮ ফেব্রুয়ারিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম ও অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন।উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে আজ রবিবার দুপুর ১২টায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া তাদের ফুলেল শুভেচ্ছা জানান।পরে ড. কাউয়ুম আরা বেগম ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রকল্পের অর্থ ছাড় ও কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।উল্লেখ্য, গোবিপ্রবিতে প্রথমবারের মতো কোনো সচিব পর্যায়ের প্রতিনিধিদল উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA