বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জ ২ আসনের সতন্ত্র প্রার্থী লুটুলের সংবাদ সম্মেলন : জানালেন নেই কোন ঝুকিপূর্ণ কেন্দ্র

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫২ পিএম
  • ৪৪১ জন সংবাদটি পড়েছেন

যুগকথা ডেক্সঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া লুটুল নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করছেন।আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শহরের লঞ্চঘাট সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলন তিনি বলেন, আপনারা উপজেলা নির্বাচন থেকে আজ পর্যন্ত আমাকে দেখেছেন আমি কোন অন্যায় কাজের মধ্যে নেই। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না সেই ভিত্তিতে সেই দাবিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের ক্যামেরা যেন একেবারে সজাগ থাকে। যে জায়গায় অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করা হবে আপনারা সেই প্রতিরোধটা করবেন। আর যেহেতু আপনারা আমার ভাই আমি আশা করি আপনারা এখানকার ভোটারও আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, গোপালগঞ্জ ২ আসনে আমরা এখনো কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করিনি বা এখনো পায়নি যদি আমরা ঝুকিপূর্ণ কেন্দ্র পাই পরবর্তীতে এটা জানাবো। আমাদের কোথাও নির্বাচন নিয়ে ব্যানার বা পোস্টার বিলেতে অথবা প্রচার প্রচারণা এখন পর্যন্ত কোন বাধা পায়নি।এসময় যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টিভির জয়ন্ত শেরালী, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, মাই টিভির আরিফুল হক আরিফ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, বৈশাখী টিভির মোস্তফা জামান, প্রথম আলোর নতুন শেখ, চ্যানেল টুয়েন্টিফোর এর বাদল সাহা, আর টিভির আব্দুল্লাহ আল মামুন, একাত্তরের আজিজুল ইসলাম রনি, যুগকথার সম্পাদক এস কে মাহবুবুর রহমান কালের কন্ঠের প্রসূন মন্ডল’সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সতন্ত্র প্রাতি লুটুল ভূঁইয়ার  নির্বাচনী নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA