বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

জাকের পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ হাসানের জনসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৫৭ পিএম
  • ৪২৯ জন সংবাদটি পড়েছেন
যুগকথা ডেক্সঃ
আমি এমপি নির্বাচিত হলে এলাকার সাধরন মানুষদের যে ন্যায় বিচার বা  আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মাদকমুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে তুলবো।  সব ধর্মের মানুষ যার যার স্থান থেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে সেটা নিশ্চিত করব বলে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাহমুদ হাসান।
আজ শনিবার বিকেলে সদর উপজেলার বোড়াশি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন  তিনি।
এ্যাডভোকেট মাহমুদ হাসান আরও বলেন, কৃষি খাতে যে অপারগতা আছে তার বিল্পব ঘটাবো। কৃষকদের উৎপাদিত পণ্য জাতি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তা নিশ্চিত করব। কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করব।   বেকার সমস্যার সমাধান হলে দুর্নীতি, অপরাধ ও মাদকের মত ভয়াবহতার সমস্যারও সমাধান হবে। আশা করছি আমার গোলাপ ফুল প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।
সমাবেশে আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  জাকের পার্টির সিনিয়র ভাইচ চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো: দেলোয়ার হোসেন,  মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: বাদল কাজী, মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: লিয়াকত হোসেন।  সাধারণ সম্পাদক ইমরান হোসন’সহ জেলা ও উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।তিনি গোলাপ ফুল প্রতীক নিয়ে তরুণ প্রজন্মের ও শিক্ষিত, সচেতনসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে পেয়েছেন গ্ৰহণ যোগ্যতা। আর এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি হিসেবে আসনটির ভোটারগণ তার অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আলাপচারিতা, সৎ ও শিক্ষিতসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA