মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকগন আহত

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১২.৩৯ এএম
  • ৩৭৫ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

যুগকথা ডেক্স রিপোর্ট: গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।

বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরত জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে।এসময় বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার প্রচারণায় বাঁধা দেয়। কথা কাটাকাটির এর পয্যায়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের উপর হামলা চালিয়ে মারধর করে।

এসময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করে ও তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়।তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA