বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা মালিক; ভুক্তভোগীদের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৪.৫২ পিএম
  • ৫৫২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্ট: গোপালগঞ্জে এনজিওর নামে প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক। প্রতিষ্ঠানে ঝুলছে তালা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক গ্রামে। এনজিও নামে ঋণ দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ৮৫০ জন গ্রাহকের থেকে প্রতারণা করে প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও মালিক হলেন, ইসমাইল মির ও ফরহাদ। গ্রাহকরা তাদের টাকা ফিরে পেতে এবং উক্ত প্রতারকদের গ্রেফতার এর দাবিতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে ভুক্তভোগীরা। চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে সাধারণ দরিদ্র মানুষের থেকে নেয় ওই প্রতারকরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমাদের ঋণ দেওয়ার কথা বলে, সঞ্চয় রাখতে বলেন সঞ্চয় ও অনুদান সমবায় সমিতির মালিক ইসমাঈল, মির ও ফরহাদ। দিনের টাকা পেয়ে আমরা কৃষি কাজ এবং ব্যবসা করতে পারব এমন বিশ্বাসে উক্ত প্রতিষ্ঠানে সঞ্চয় শুরু করি। আমাদের ৮৫০ জন গ্রাহকের রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় উক্ত সঞ্চয় প্রতিষ্ঠানের মালিকরা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA