বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫.৩৯ পিএম
  • ৩৪৪ জন সংবাদটি পড়েছেন

গোবিপ্রবি, প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, দোআ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সকাল ৯টায় উপজেলা চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম ও সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এদিকে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA