মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে ডাব চুরির সময় দেখে ফেলায় গাছ মালিকের মৃত্যু, দুই চোর গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৪ পিএম
  • ৪০৯ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে গাছ মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন।
 সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা
  দুই যুবককে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ওই দুই যুবকরা হলেন—দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০) ও আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯), ।
স্থানীয় সূত্র জানাযায়, মুন্না ও হাসিব ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় দুইজন মিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার পরিদর্শক ( তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA