মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীর গণসংযোগ

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১.০২ পিএম
  • ৩৩০ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী ডাঃ কে এম বাবর সর্বসাধারণের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ শুক্রবার বিকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডা: কে এম বাবর।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জ শহরতলীর বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ এবং লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে অংশ নিয়ে ডা: কে এম বাবর উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি গোপালগঞ্জের সন্তান, আমি সবসময় আপনাদের সাথে আছি এবং থাকব। দেশনায়ক তারেক রহমান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমি কথা দিচ্ছি, যদি আমি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে বসতে পারি তাহলে আপনাদের সুখ-দুঃখের কথা তুলে ধরব। গোপালগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় আমি করব।

এ সময় তিনি আরো বলেন, আগামীতে কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ চাঁদা দাবি করতে পারবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, তা কঠোর হাতে দমন করা হবে। ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমার দায়িত্ব। এছাড়া তিনি কৃষকদের ফসলের ন্যায্য দাম ও অধিকার নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA