বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন ডাঃ কে এম বাবর

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬.৪২ পিএম
  • ৩০৮ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

জিএম সবুজ, যুগকথা ডেক্স: গোপালগঞ্জে আসন্ন সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ কে, এম, বাবর এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে দশপল্লী নিসার উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার প্রথম নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ শহর ও এর আশপাশের এলাকা থেকে উক্ত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক জড়ো হয়।

পরে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের সভাপতি কাজী আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে, এম, বাবর। এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে গোপালগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান একইসাথে তিনি এলাকা বাসীদের উদ্দেশ্যে বলেন, যদি কারো উপর অন্যায় হয় তাহলে সেটা আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব। এছাড়াও যদি কারো আইনগত সহায়তা এবং অন্যান্য পরামর্শের দরকার হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে গোপালগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করার জন্য যা যা করণীয় আমি করব। পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।

উক্ত নির্বাচনী প্রচারণা সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি, মেকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাজ্জাদ হোসেন হীরা, মাঝিগাতী বিএনপি’র ইউনিয়ন সভাপতি নিজাম খাঁ, সাধারণ সম্পাদক শের আলী খাঁ। পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক তাজবীর হাসান, পৌর বিএনপি সদস্য কাজী সেলিম সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA