বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

২৪-২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে জেলা প্রশাসকের চেক বিতরণসহ নানান কর্মসূচি 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০.৫৯ পিএম
  • ৩৪৮ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ২ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদু কামরুজ্জামান (যুগ্ন সচিব)। চেক বিতরণ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন সহ কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজও সার বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ কামুকুজ্জামান থানা পরিদর্শনসহ,পিঞ্জরী ইউনিয়ন পরিষদ, পিঞ্জুরী ইউনিয়ন ভূমি অফিস, পিঞ্জুরী ইউনিয়ন ডিজিটাল সেন্টার,কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্ন সচিব,) উপজেলা হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেন।চেক বিতরণ শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক সহকারী কমিশনার( ভূমি),মোঃ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, থানা পুলিশ,ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA