বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোবিপ্রবি প্রেসক্লাবের প্রচার সম্পাদক হলেন দৈনিক যুগকথা পত্রিকার বিপ্র 

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০.৩৭ পিএম
  • ৭৪৯ জন সংবাদটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগকথা পত্রিকার প্রতিনিধি বিপ্র এন এম

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে সজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ) এবং সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসিফ (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ।

প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর বিপ্র এন এম বলেন, “প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমি আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করব। গোবিপ্রবি প্রেসক্লাব হবে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক চিত্র তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন, “প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি সাংবাদিকতার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা রক্ষার প্রতীক। আমি বিশ্বাস করি, সততা, সাহস ও ন্যায়ের পথে থেকে আমরা গোবিপ্রবি প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”

উল্লেখ্য, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ কার্যবর্ষে দায়িত্ব পালন করবে, যেখানে সভাপতি সজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসিফ এর নেতৃত্বে প্রেসক্লাবের নতুন যাত্রা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA