বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

গোপালগঞ্জে খালে ভেসে উঠলো যুবকের লাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮.৪৫ পিএম
  • ৩৩০ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে খালের ভিতর থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশটি ভেসে থাকতে দেখে ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায় স্থানীরা। লাশটি তাৎক্ষনিক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পাশে থাকা এফ জেট (ঢাকা মেট্রো -ল ৬৪-২১৭৪) মটর সাইকেলটি জব্দ করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, মানিক ঢাকায় উবার চালক। দুর্গাপূজায় বাড়িতে এসে নিজের মটর সাইকেল নিয়ে বুধবার (১ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালা বাড়িতে ঘুরতে যায়। রাতেই খালাবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। এদিকে বাড়িতে না আসায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটা পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়রা প্রথমে খালে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে। পরে বিকেল ৩ টার দিকে মটর সাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই ও লাশের পাশে থাকা মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

কোটালিপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক বিশ্বাস মটরসাইকেলসহ খালে পড়ে যেতে পারে। এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA