বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ :  পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা গাজীপুর স্ত্রী,তিন সন্তান ও শ্যালককে হত্যা,স্বামী পালাতক প্রবাস জীবনের ইতি টেনে খামারি নাজিম বছরে ১০ লাখ টাকা লাভের হাতছানি ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

গোপালগঞ্জের গাড়ির চাপায় বৃদ্ধা নিহত

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৪৮ পিএম
  • ৩৩১ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোসা: শুকুরন বেগম (৭৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোসা: শুকুরন বেগম কাশিয়ানী উপজেলা ঘোনাপাড়া গ্রামের সত্তার মোল্লার স্ত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান জানান, বৃদ্ধা মোসা: শুকুরন বেগম ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মাহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি গাড়ি ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মরদেহ বাড়ীতে নিয়ে যায়।

তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA