মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

সহজ যোগাযোগের লক্ষ্যে গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২৮ পিএম
  • ৪৬১ জন সংবাদটি পড়েছেন

ক্যাম্পাস প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ (জিএসটিইউ অ্যাপ) উদ্বোধন করা হয়েছে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরো সহজ করে তুলবে।

মঙ্গলবার সকালবিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি অ্যাপটি তৈরি করার জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইসিটি সেল আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।

অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউল সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (লিঙ্ক:https://www.gstu.edu.bd/dev/gstuapps/) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পর্যায়ক্রমে অ্যাপের তথ্য হালনাগাদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA