বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জে সহিংসতা; চেয়ারম্যান কারাগারে

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬.০৭ পিএম
  • ৫৯৫ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি; গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতা মামলায় সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুবুল আলম ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে। বর্তমান তিনি কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমকে গত ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়া নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে প্রথমে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয় পরে আদালতের নির্দেশক্রমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধা দিতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশিয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA