সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান অস্ত্র এবং গুলি উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪.০৭ পিএম
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ( ২২ আগস্ট) ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া নামক এলাকায় বাবরের বাসায় অভিযান চালিয়ে উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাচলে বাবরের বাসার বাথরুমের ফ্লাশের পানির মধ্যে থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে তাদের এই অভিযান বলে জানিয়েছে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না বিএনপি নেতা ডা. বাবর।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA