বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

মরণ ফাঁদে কোটালীপাড়ার ওয়াপদার হাট ব্রীজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩.৩৩ পিএম
  • ৬৪৩ জন সংবাদটি পড়েছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0006,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (23, 0);aec_lux: 188.02057;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;
কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০নং পূর্বপাড়া শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদার হাট ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছে হাজারো মানুষের জীবন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে পয়সার হাট–গোপালগঞ্জ খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজটি নির্মাণ করে। গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে উত্তর কোটালীপাড়ায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রীজ। নাগরা, নোয়াধা, পূর্বপাড়া, দক্ষিণপাড়, শুয়াগ্রাম, ভুয়ারপাড়, বুজুর্গকোনা, উত্তরপাড়, জটিয়ারবাড়ী, ডগলাস, বান্ধাবড়ীসহ প্রায় অর্ধশত গ্রামের ২৫-৩০ হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন প্রতিদিন চলাচল করে এর ওপর দিয়ে। স্থানীয় গুরুত্বপূর্ণ বাজার ওয়াপদার হাটে যাতায়াতের জন্যও এটির গুরুত্ব অপরিসীম।
স্থানীয়দের অভিযোগ, সেতুর উত্তর অংশে বাকানো সংযোগ সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যানবাহন চলার সময় রাস্তা কেঁপে ওঠে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, সড়কের মাটি সরে যাওয়ার কারণে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে ভয়ে পথ পাড়ি দিচ্ছে মানুষ। দ্রুত সংযোগ সড়ক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জননিরাপত্তার স্বার্থে লিখিত আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী সফিউল আজম বলেন, “একটি আবেদন পেয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA