মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ  আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬.৩৮ পিএম
  • ২২৭ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া প্রতিনিধীঃ

কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি । ১৬ জুলাই বৃহস্পতিবার ঘাঘর ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ মাসি বাড়ী রুপী পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে অবস্থান করে।
এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে গোবিন্দের ভোগ- রাগ, পুঁজার্চনা, সন্ধ্যা – আরতি, ভাগবতীয় আলোচনা ও ভজন সংগীত।
এরি ধারাবাহিকতায় ২৩ জুলাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দিয়ে গোবিন্দ ভজন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ধর্মীয় ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ অংশ গ্রহণ করেন। ঘাঘর ইস্কন মন্দিরের প্রভুরা সহ অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমূখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদেরর পুরস্কার ও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া প্রতিদিন মহা-প্রভুর মহা-প্রসাদ সকল ভক্তদের মাঝে বিতরন করা হয়েছে মর্মে জানান ইস্কন মন্দির কর্তৃপক্ষ।
বেলা ৩টায় জগন্নাথ দেবের রথ ৭ দিন মাসি বাড়ী অবস্থান শেষে হাজার হাজার ভক্ত রথের দড়ি ধরে টেনে নিয়ে যায় নিজ গৃহে।
প্রতি দিন পারকোনা গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম হাজার হাজার জগন্নাথ ভক্তদের পদচারণায় মুখরিত থাকত।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA