সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জে জমি দখলদার ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: এমপি ডা. বাবর”

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬, ৬.৪০ পিএম
  • ২৪৭ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বোড়াশী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরে আয়োজিত সংবর্ধনা ও মহা উৎসবে হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির কমিটির আয়োজনে এই উৎসবটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, “হিন্দু অধ্যুষিত এই এলাকায় আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে আছি। যদি কোনো দখলদার আপনাদের জায়গা-জমি দখলের চেষ্টা করে, তবে আমি তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড পাঠিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করে দেব।” মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গোপালগঞ্জ-২ আসনে কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “আমরা শান্তিতে বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের ওপর যদি কেউ বিন্দুমাত্র অত্যাচার বা অবিচারের চেষ্টা করে, তবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাইকে নিয়ে একত্রে বসবাস করতে চাই।”
মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই মহা উৎসবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ ও কায়েস আহমেদ লিপু, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এবং বোড়াশী ইউনিয়ন বিএনপির সভাপতি ইফতেখার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। উৎসবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA