বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯.১৯ পিএম
  • ২৯২ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ইব্রাহীম গাজী নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকায় অবস্থিত আলামিন মোটরস-এ অভিযান চালিয়ে ৩৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে প্রায় ৩০০ লিটার ডিজেল, ৪০ লিটার পেট্রোল এবং ৫ লিটার অকটেন রয়েছে। এসব জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক ইব্রাহীম গাজীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৪ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA