সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২.৪১ এএম
  • ১৩০ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

যুগকথা, রিপোর্টার:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, খাল খননের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার জায়গার পানি নিষ্কাশন হবে। আর প্রায় ১৭’শ হেক্টর জমিতে পানি তুলে সেচের ব্যবস্থা করা যাবে। ফলে এখানে ব্যাপক কৃষি উন্নয়ন হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, আজকে তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে এক যোগে দেশের ৫৪ জেলায় ৫৪টি খাল কাটার মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করছেন। ১৯৭৭ সালে এই খাল কাটা শুরু করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এই খাল খননের গুরুত্ব অনুভব করেছিলেন। তার সরকারের সময়েও সারাদেশে খাল খননের কাজ হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের মাটি এত ভালো যে এখানে একটি বীজ ফেলে দিলেই গাছ হয়ে যায়। শুধু একটু দরকার পানির ব্যবস্থা করা। জিয়াউর রহমান এটা বুঝেছিলেন, যেটা আমাদের নেতা তারেক রহমানও বুঝেছেন। পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনা ফলবে। সেই জন্য আজকে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল কাটা হচ্ছে। এতে কৃষকের উপকার হবে। এই জন্য পরীক্ষা-নিরীক্ষা করে এই কাজ সারাদেশে একযোগে শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম কেবিনেট মিটিং-এ আমাদের নেতা তারেক রহমান প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার। দ্বিতীয় সিদ্ধান্ত নেয়া হয় আমাদের মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার ব্যাপারে। সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ মার্চ উদ্বোধন করেছেন। এরপর তারেক রহমান কৃষকদের কৃষি কার্ড দেয়ার ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। তারেক রহমান আলেম ওলামাদের সম্মানীর ব্যবস্থা করেছেন। এ ছাড়া ঈদ উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরও পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী বক্তব্য রাখেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA