রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ: টুঙ্গিপাড়া থানা ঘেরাও, অগ্নিসংযোগ ও এমপির বাড়িতে হামলা জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ  আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থানীয় নেতারা এই ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং দলীয় স্লোগান দেন।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির স্থানীয় নেতারা। এ সময় বক্তারা জানান, কেন্দ্র ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। বক্তব্যে তারা দাবি করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন ও রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA