মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩.০৯ পিএম
  • ৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ অর্জন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর ও আলোচিত মামলাসমূহের দ্রুত রহস্য উদঘাটনসহ সার্বিক জনসেবায় অনন্য ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।
দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, সুদৃঢ় নেতৃত্ব এবং দায়িত্বশীলতার এই স্বীকৃতিকে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, পুলিশ সুপারের এই সাফল্য কর্মকর্তা ও কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্যমী, নিষ্ঠাবান ও জনবান্ধব হতে অনুপ্রাণিত করবে।
জেলা পুলিশের সকল স্তরের সদস্য ও সর্বসাধারণ এবং এই প্রতিবেদক এর পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA