সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১.০৮ পিএম
  • ১২২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধি টুঙ্গিপাড়া।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজি ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের বিষয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও যুবদল নেতা।বৃহস্পতিবার সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।সংবাদ সম্মেলনে তারা বলেন, ভূয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের বিষয়ে যে পোস্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব প্রচার করছে।

বিএনপি নেতা অলিউর ও যুবদল নেতা শেহাব চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমরা কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করিনি। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, যদি এমন কোন প্রমান পায় তাহলে তারা যে শাস্তি দেবে তা মাথা পেতে নেবো। এছাড়া যারা ফেসবুকে অপপ্রচার করছে তাদের কাছে যদি প্রমান থাকে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করুক।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।জানা যায়, গত মঙ্গলবার “নিউজ বাংলা” নামের একটি ফেসবুক আইডি টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান খা ও একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের পোস্টটি করা হয়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA