সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২.৫০ পিএম
  • ১৯৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে দোলা পরিবহণ হতে মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব ৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ।গতকাল রবিবার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী ক্যাম্প থেকে গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়।ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস এম রেজাউল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে দোলা পরিবহণ হতে মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী রাজুকে জিজ্ঞাসাবাদে সকলের সামনে আসামী স্বীকার করে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ২ হাজার ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট বিশেষ পদ্ধতিতে সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে ঢাকা থেকে দোলা পরিবহণ যোগে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পরে আসামীকে কাশিয়ানি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসের পরামর্শ মোতাবেক এক্স-রে করানো হলে আসামীর পেটে ইয়াবা বহনের সত্যতা পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দেওয়া ঔষধ সেবন করানোর কিছুক্ষণ পরে আসামী মলের সাথে তাহার পেটে বিশেষ ভাবে বহনকৃত ২ হাজর ৩শত পিচ ইয়াবা বের হয় আছে।তিনি আরোও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।,

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA