মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান।  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেনিয়েছে কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ

মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা । 

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩.২৩ পিএম
  • ৩১ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে গোপালগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন এডিশনাল এসপি কাজী হুমায়ুন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ।আলোচনা সভায় মাদকাসক্তির ভয়াবহ ক্ষতিকর প্রভাব, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং সমাজ থেকে মাদক নির্মূলে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, গোপালগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA